উত্তরায় র‌্যাংগস ইমার্টের নতুন শোরুম

টেক ডেস্ক
১৬ মার্চ ২০২২, ২০:৩৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৬:০১

র‌্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র‌্যাংগস ইমার্টের নতুন আউটলেট চালু করা হলো রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ রোডে।

বুধবার (১৬ মার্চ) নতুন এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক হোওয়ানসুং উ।

এসময় উপস্থিত ছিলেন—র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর-রহমান ও চিফ অপারেটিং অফিসার সামির মুহাম্মাদ সালেহ, স্যামসাংয়ের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর ও হেড অফ সেলস সাদ বিন হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্যামসাং বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক হোওয়ানসুং উ র‌্যাংগস ইমার্ট পরিচালনার প্রশংসা করে ব্যবসায়িক সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানে কাজী আশিক উর-রহমান বলেন, বিশ্বখ্যাত ব্র্যান্ডের মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য বাজারজাতকরণ, সর্বোচ্চ কাস্টমার এক্সপেরিয়েন্স এবং সেরা সেবা দেওয়া র‌্যাংগস ইমার্টের মূল লক্ষ্য। আমাদের বিশ্বাস উত্তরা ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের সেরামানের পণ্য সরবরাহ এবং পরিষেবার মাধ্যমে খুব ভালোমানের অভিজ্ঞতা দিতে পারবো।

উল্লেখ্য, র‌্যাংগস ইমার্ট স্যামসাং, হিটাচি, তোশিবা, প্যানাসনিক, হাইসেন্স ও তোশিন-সহ নামকরা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ইলেকট্রনিক সামগ্রীর পরিবেশক হিসেবে দেশব্যাপী কাজ করছে। নতুন আউটলেটে নামকরা সব ব্র্যান্ডগুলোর স্মার্ট টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, চেস্ট ফ্রিজার, মাইক্রোওয়েভ ওভেন, বিভিন্ন স্মল অ্যাপ্ল্যায়েন্সেস এবং স্যামসাং স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

–বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম