স্কলাসটিকায় ‘সূর্যোদয়ের দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৭:০৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:০৮

নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভার মধ্য দিয়ে শনিবার (২৬ মার্চ) স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় অনলাইনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উত্তরা সিনিয়র শাখা ‘সূর্যোদয়ের দিন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা প্রধান ও অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ ও শিক্ষা কার্যক্রমের প্রধান সাবিনা মুস্তাফা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘হট্টমালার ওপার’ নাটক মঞ্চায়নেরও আয়োজন করা হয়।

দেয়ালিকা উৎসব, নাচ-গান ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর সিনিয়র শাখা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখা প্রধান নুরুন নাহার মজুমদার।

উত্তরা জুনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘মানচিত্র’ পরিবেশনের পাশাপাশি ‘তোমার চোখে বাংলাদেশ’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখনে শাখা প্রধান সাজিয়া ইয়াসমিন রাশিদা শাহেদ।

স্কলাসটিকায় ‘সূর্যোদয়ের দিন’

বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান গুলশান জুনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে। এতে আরও বক্তব্য রাখেন শাখা প্রধান সৈয়দা ফারদাহ ফারহানা আলম।

অপরদিকে ধানমন্ডি জুনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক রেশমা আমিন। অনুষ্ঠানে ‘মুক্তিযোদ্ধাদের কথা’ নিয়ে গল্পের আসর ও ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শিরোনামে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে