বিক্রয় ডট কমের প্রথম বাংলাদেশি সিইও ঈশিতা শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৩:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৩:৫৭

দেশের অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস বিক্রয় ডট কমে প্রথম বাংলাদেশি এবং প্রথম নারী সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ঈশিতা শারমিন। এর আগে গেল ১ বছর ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১২ সালে বাংলাদেশে বিক্রয় ডট কমের যাত্রা শুরুর সময় থেকেই প্রতিষ্ঠানটির বিপণন বিভাগ দেখাশোনা করেছেন এবং সারা বাংলাদেশে বিক্রয় ডট কমকে খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যেই একটি জনপ্রিয় অনলাইন মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ঈশিতা শারমিন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ঈশিতা শারমিন বলেন, বিক্রয় ডট কমের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ আমার ক্যারিয়ারের একটি মাইলফলক, আমি অনেক আনন্দিত এবং সম্মানিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের সকল প্রান্তের মানুষের কাছে আমাদের উন্নত প্রযুক্তি ও সেবা বিস্তৃত করার লক্ষেই কাজ করে যাচ্ছি। সমগ্র বাংলাদেশে বিক্রয় ডট কম এর কার্যক্রম আরও বিস্তৃত এবং ব্যবসার পরিধিকে আরও সুদৃঢ় করতে আমি দৃঢ়ভাবে আশাবাদী।

ঈশিতা শারমিন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন।

/ইউএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম