চরকি এবং বঙ্গবিডি’র সাবস্ক্রিপশনে বিকাশ পেমেন্টে ৫০ শতাংশ ক্যাশব্যাক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২২, ২২:৩৯আপডেট : ০৬ মে ২০২২, ২২:৩৯

গ্রাহকের ঈদ বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি এবং চরকিতে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক। ফলে আরও সাশ্রয়ে ঈদ উপলক্ষে আসা নতুন নাটক, চলচ্চিত্রসহ ওটিটি দুটির সব বিনোদন কনটেন্ট উপভোগ করা যাচ্ছে।

চরকির ছয় মাসের সাবক্রিপশন ফি ২৯৯ টাকা বিকাশ পেমেন্টে করলে গ্রাহক পাচ্ছেন ৫০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। ২৯ এপ্রিল শুরু হওয়া এই অফার চলবে ৩১ মে পর্যন্ত।

এদিকে গ্রাহক বিকাশ অ্যাপ থেকে টিভি অথবা ইন্টারনেট বিল পরিশোধ করলে বঙ্গবিডি’র এক মাসের সাবস্ক্রিপশন পাচ্ছেন বিনামূল্যে। ২১ এপ্রিল শুরু হওয়া অফারটি চলবে ১৫ মে পর্যন্ত। বিল পেমেন্ট করার পরবর্তী কার্যদিবসে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে কুপন কোড চলে আসবে। গ্রাহকরা সেটি ব্যবহার করে সাবস্ক্রিপশন নিতে পারবেন। 

বঙ্গবিডিতে ৫০ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন ফি বিকাশে পরিশোধ করলে মিলছে তাৎক্ষণিক ৫০ শতাংশ ক্যাশব্যাক। ২৯ এপ্রিল শুরু হওয়া এই অফার চলবে ২৯ মে পর্যন্ত। 
ক্যাম্পেইন চলাকালীন সব অফার একজন গ্রাহক একবার করে উপভোগ করতে পারবেন।

পাশাপাশি গ্রাহকদের ঈদের ছুটির সময়কে আরও উপভোগ্য করতে গত বছরের ধারাবাহিকতায় এবারও বঙ্গবিডির ‘বই থেকে শুরু’ নাটক সিরিজের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিকাশ। এর আওতায় সাতটি জনপ্রিয় বই থেকে ৭টি নাটক নির্মিত হয়েছে। এবারের নির্বাচিত বইগুলো হলো- সৈয়দ মনজুরুল ইসলামের ‘অপরাহ্ণের গল্প’, রাসয়াত রহমান জিকোর ‘ছোট গল্প’, ইমদাদুল হক মিলনের ‘সুরভী’, ওবায়েদ হকের ছোটগল্প ‘প্রায়শ্চিত্ত’, রাহিতুল ইসলামের ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’, ইশতিয়াক আহমেদের ‘সাদা প্রাইভেট’ এবং আন্তিক মাহমুদের ‘চল’।

সাতটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, ইয়াশ রোহান, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, ফজলুর রহমান বাবু প্রমুখ।

বিকাশ উল্লেখ করেছে, ঈদের দিন ‘এক অলৌকিক বিকেলের গল্প’ এবং দ্বিতীয় দিনে প্রচারিত ‘প্রায়শ্চিত্ত’ নাটক দুটি আলোচিত হয়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম