ইউল্যাবে সেমিনার: ‘অনুবাদে শহীদুল জহির: বাংলাদেশের প্রতিচ্ছবি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০২২, ২১:৩৩আপডেট : ১৬ মে ২০২২, ২১:৩৩

‘অনুবাদে শহীদুল জহির: বাংলাদেশের প্রতিচ্ছবি’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট। গত ১১ মে ছিল এই আয়োজন। সোমবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে শহীদুল জহিরের সাহিত্য অনুবাদের অভিজ্ঞতা, স্বাধীনতা পরবর্তী ঢাকা, পুরান ঢাকার সমাজবাস্তবতা, চরিত্র ও সংলাপ ইত্যাদি বিষয়ে প্রধান বক্তা ভি. রামস্বামী তার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুবাদের ক্ষেত্রে ভি. রামস্বামীর রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। তিনি পুরান ঢাকার কথোপকথন বুঝতে সেখানকার স্থানীয় মানুষের সাহায্য নিয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে সাম্প্রতিক লেখক-সাংবাদিকদের মতামতকে প্রাধান্য দিয়েছেন।

সেমিনারে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা আলোচক ভি. রামস্বামীর অনুবাদের প্রশংসা করেন এবং বাংলাদেশের সাহিত্যাঙ্গনে তার কাজকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। সৈয়দা রেশমা আক্তারের উপস্থাপনায় সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি শ্রোতা-দর্শকদের প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

/আরকে/এফএ/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের