ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইস্পাহানি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০২২, ২১:০০আপডেট : ৩০ মে ২০২২, ১৪:৩৬

এম এম ইস্পাহানি লিমিটেডের রফতানিমুখী প্রতিষ্ঠান ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির।

২৬টি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। রবিবার (২৯ মে) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’-এর চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান খানসহ ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম