স্টক এক্সচেঞ্জে সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

বাংলা টিবিউন ডেস্ক
২০ জুন ২০২২, ১৭:৫৭আপডেট : ২০ জুন ২০২২, ১৭:৫৭

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ‘এন’ সেটেলমেন্ট ক্যাটাগরির অধীনে সিটি ব্যাংক পারপেচুয়্যাল বন্ডের লেনদেন শুরু করেছে। সোমবার (২০ জুন) শুরু হয় এই কার্যক্রম। ডিএসই শেয়ার বাজারের জন্য সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড ‘CBLPBOND’ এবং স্ক্রিপ কোড ২৬০১১। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারপেচ্যুয়াল বন্ড একটি হাইব্রিড সিকিউরিটি, যার কোনও ম্যাচিউরিটির সময় নেই, যার দায় এবং ইক্যুইটি উভয় বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের বন্ড খালাসযোগ্য নয় বরং এই বন্ড সুদ প্রদানের এক অন্তহীন ধারা বহন করে।

সিটি ব্যাংক ২০১৯ সালে এই বন্ড ইস্যুর প্রক্রিয়া শুরু করে। দেশে এর আগে পারপেচ্যুয়াল বন্ড কেউই ইস্যু করেনি।

২০২০ সালের ১৯ আগস্ট এবং ৯ ডিসেম্বর যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পায় সিটি ব্যাংক। প্রতিষ্ঠানটি ২০২১ সালের ৭ মার্চ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে চারশ’ কোটি টাকার সাবস্ক্রিপশন সম্পন্ন করে। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে বন্ডের ট্রাস্টি এবং বন্ডটির আয়োজক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০২১ সালের ২৩ মে এবং ২০২২ সালের ২৩ মার্চ সংশোধনীর মাধ্যমে বন্ডটিকে মূল বোর্ড অব এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। নির্দেশাবলী অনুসারে, ব্যাংকটি ২০২২ সালের ১৮ জানুয়ারি এবং ২৭ এপ্রিল যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) থেকে বন্ডের তালিকাভুক্তির জন্য অনুমোদন লাভ করে।

বন্ডটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, সম্পূর্ণ পেইড-আপ, নন-কিউমুলেটিভ এবং বাসেল-৩ অধিভুক্ত। বন্ডের কুপন রেঞ্জ ৬ থেকে ১০ শতাংশ এবং কুপন মার্জিন দুই শতাংশ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম