আইএসইউ ’র আয়োজনে কুমিল্লায় উচ্চশিক্ষা সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬

কুমিল্লার বরুড়ায় ছোটতুলাগাঁও মহিলা কলেজে ‘বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এর আয়োজন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।  

সেমিনারে অংশ নেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতে আইএসইউ’র নানা উদ্যেগের প্রশংসা করে বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা মেধাবীদের সঠিক পথে পরিচালিত করবে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করলে উচ্চশিক্ষা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠবে।

আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন জানান, কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করবে। দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এ লক্ষ্যে আইএসইউ দক্ষ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা দিয়ে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন– ছোটতুলাগাঁও মহিলা কলেজের সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাবিহা সুলতানা, আইএসইউ ’র ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার ড. মইনুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকার বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক মো. নাইমুর রহমান রতন মণ্ডল, মো. হোসেন আহমেদ, আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, এডমিশন অফিসার গোলাম রাব্বানী এবং জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরী।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম