অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে সম্প্রতি টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালকে (আরসিএইচ) মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
হাসপাতাল ও রোগীদের চাহিদা পূরণে টিএমসি ও আরসিএইচকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৬০৮ লিটার, যা প্রায় ১৮০ রোগীর অক্সিজেন চাহিদা পূরণ করতে পারবে। গতবছর দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট অনুদানের ঘোষণা দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড। যার মধ্যে এটি দ্বিতীয়।
পিএসএ মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের উদ্বোধনকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাজের এজাজ বিজয়; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিটপী দাস চৌধুরী, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে-আরা বেগম উপস্থিত ছিলেন।









