রাজশাহী থেকে কক্সবাজার রুটে ফ্লাইট শুরু নভোএয়ারের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৩:২৮আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৩:২৮

রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এই গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় অন্যান্যেও মধ্যে ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ট্রাভেল এজেন্সি এবং স্থানীয় নেতারা।

ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

এদিকে ভ্রমনপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুই জনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দ্য কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম