সোনালী ব্যাংক ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ১৯:২৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:২৭

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আইটি ল্যাবে ছিল এই আয়োজন। কলেজের পক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল কামাল আকবর এবং সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, মো. মনিরুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কলেজের শিক্ষকরা।

এ চুক্তির ফলে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম