এআইইউবি-তে সাইবার গেমিং ফেস্ট শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৮:০৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৮:০৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) চার দিনব্যাপী কম্পিউটার গেমিং বিষয়ক প্রতিযোগিতা ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০২২’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মো. আবদুর রহমান। এআইইউবি কম্পিউটার ক্লারের (এসিসি) উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এআইইউবি’র ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

১০০টি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় এবারের গেমগুলি হলো– ডোটা-২, ভালোরান্ট, ফিফা, ফুটবল পিইএস ২০২৩, বাঙবাঙ, নিড ফর স্পিড ইত্যাদি।

এ ইভেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসাবে ছিল গিগাবাইট, ওরাস, ক্লাব জি ওয়ান আইটি। আগামী ৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ৩২ জন গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ৩২ জন গ্রেফতার
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার