আমেরিকার সিইএস ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নে ‘এম২দ্যাকে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ১৪:০৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩১

আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলো তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেছে। বৈচিত্র্যময় নানা পণ্যে প্রতি বছরের মতো এবারও সিইএস নজর কেড়েছে। সিইএস ফেয়ারে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যুরাদ কাদমিরি, যিনি এমটুদ্যাকে নামেই বেশি পরিচিত। প্রশংসা করেছেন উদ্ভাবনী টেকসই প্রযুক্তি ও এআই নির্ভর ওয়ালটন স্মার্ট পণ্যের।

উল্লেখ্য, এমটুদ্যাকে একই সঙ্গে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কমেডিয়ান, ইউটিউবার ও র‌্যাপার। ২০০৬ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। সব ধরনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এমটুদ্যাকে শো বেশ জনপ্রিয়।

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসবাসরত এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিইএস ফেয়ারে প্রদর্শিত ইন্টারনেট অব থিংস (আইওটি) সমৃদ্ধ ওয়ালটনের স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন ও এডুকেশনাল বোর্ড, সৌরশক্তিচালিত স্মার্ট এসি, স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট এলইডি লাইট ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য দেখে মুগ্ধ হন। সে সময় তিনি কুশল বিনিময় করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদের সঙ্গে। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ালটন প্যাভিলিয়ন নিয়ে একটি শর্ট ভিডিও শেয়ার করেন।

এ প্রসঙ্গে গোলাম মুর্শেদ বলেন, সিইএস ফেয়ারে আগামি প্রজন্মের সর্বাধুনিক টেকসই পরিবেশবান্ধব প্রযুক্তি ও পণ্য বিশ্ব দরবারে তুলে ধরেছে ওয়ালটন। এই মেগা ইভেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পুরো ইভেন্টে বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, পেশাজীবী, উদ্যোক্তা ও বিনিয়োগকারী, সেলিব্রিটি ও স্বনামধন্য ব্যক্তিরা ওয়ালটন প্যাভিলিয়ন ঘুরে গেছেন। তারা সবাই বাংলাদেশে তৈরি আইওটি নির্ভর পণ্যের প্রশংসা করেছেন। এতে আমরা আনন্দিত। এ অর্জন আগামীর পথচলায় আমাদের উৎসাহিত করবে।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান