শুক্রবার (২৮ আগস্ট) নারী এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ হংকং-থাইল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টুয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের। টুর্নামেন্টের দশম আসরে প্রথম ম্যাচটি খেলতে বাংলাদেশকে একটু অপেক্ষাই করতে হচ্ছে।
নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। দুবাইয়ে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে ইন্দোনেশিয়া ছাড়া তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে চার দল ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ১৩ সেপ্টেম্বর।
এবারের টুর্নামেন্টে একদম নতুন দল ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বাছাইপর্বে তৃতীয় হয়ে সুযোগ পেয়েছে এশিয়া কাপে।
আট বছর আগে কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে পরের দুই টুর্নামেন্টে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারবে কি না সেটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মার্তিনেজের দুশ্চিন্তা কাটলো






