নগদে কেনাকাটায় মিলতে পারে বিএমডব্লিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৭:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৭:৪৮

ঈদের আগে কেনাকাটা করে ডাক বিভাগের প্রতিষ্ঠান নগদে পণ্যমূল্য পরিশোধ করলে মিলবে বিএমডব্লিউ গাড়ি। এ ছাড়া থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত পুরস্কার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এ সময় একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন।

বৃহস্পতিবার নগদ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) লিংকন মো. লুৎফরজামান সরকার স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তা ছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটা মূল্য পরিশোধ করে গ্রাহক পেতে পারেন শতভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে দেওয়া হবে ক্যাশব্যাক। এ ক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। অফারটি সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।

আরও বলা হয়, মেগা গিফটের জন্য মনোনীত হলে একজন গ্রাহককে পরবর্তী কর্মদিবসে নগদের কাস্টমার সার্ভিস থেকে আউটবাউন্ড কল করে জানিয়ে দেবে এবং একটি মেসেজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এ ছাড়া নগদের অনলাইন ও কিছু নির্দিষ্ট মার্চেন্টে নিয়মিত ক্যাশব্যাক ও মেগা অফার চালু থাকবে। নির্দিষ্ট অনলাইনে কেনাকাটা করে নগদের মাধ্যমে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং মেগা অফার জেতার সুযোগ। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পরিশোধ করে গ্রাহকরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। মেগা পুরস্কারের জন্য গ্রাহককে ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

নগদের এই মেগা অফারের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের জন্য সব সময় আমরা কাজ করি। গ্রাহকদের সন্তুষ্ট করা, তাদের জীবনকে আরও সহজ করা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা সেবার ডালি সাজাই। কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য পুরস্কারও গ্রাহকদের আনন্দ দেওয়া এবং তাদের ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট করার অভিপ্রায় থেকে। শুরু থেকেই আমরা এমন কিছু করতে চেয়েছি, যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। বিএমডব্লিউ গাড়িও সেই চিন্তারই প্রতিফলন।’

দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ছয় হাজারের বেশি আউটলেটে এই মেগা অফার উপভোগ করা যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা নগদের ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, মেগা অফার ও ক্যাশব্যাকের বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং নগদ কর্তৃপক্ষ যেকোনও সময় অফারের শর্ত পরিবর্তন, পরিবর্ধনসংযোজন কিংবা বাতিল করতে পারে।

/এনএআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম