ঢাকার মসজিদ মাদ্রাসায় ইফতারে ট্যাং অনুদানের সুযোগ

টেক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ২১:৫৭আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:২৯

রমজান মাসে সেলেক্সট্রা এবং ট্যাং-এর পরিবেশক মন্ডেলেজ বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘রমজানে ভালো কাজ’ নামে একটি ক্যাম্পেইন হাতে নিয়েছে। ক্যাম্পেইনের পরিকল্পনা অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতারে ট্যাং অনুদান দিতে উৎসাহিত করছে। ক্যাম্পেইনটি চলবে স্টক থাকা পর্যন্ত।

সম্প্রতি এই ক্যাম্পেইনটি উন্মুক্ত করা হয়। এই ক্যাম্পেইন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডেলেজ বাংলাদেশ প্রা. লিমিটেডের কান্ট্রি লিড জাহিদ খান, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের (আইডিসি) ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, সেলেক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত-সহ আরও অনেকে। 

প্রসঙ্গত, বাংলাদেশে মন্ডেলেজ’র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো আইডিসি।  দাতারা এই ওয়েবসাইটে ভিজিট করে এই দান কাজে অংশ নিতে পারবেন  https://www.salextra.com.bd/romjane-valo-kaj

সারা দিন রোজা থেকে প্রত্যেক মুসলিম পানি, জুস অথবা যেকোনও পানীয় দিয়ে ইফতার শুরু করে থাকেন। ট্যাং ইফতারে একটি জনপ্রিয় পানীয়। বাংলাদেশসহ গোটা পৃথিবীতে ট্যাং-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই ক্যাম্পেইনে একজন দাতা দুই কেজির অরেঞ্জ ফ্লেভারের একটি টাব সর্বোচ্চ দুই বার দান করতে পারবেন। এই দানের বিশেষ অফারে ১ হাজার ৬৫০ টাকার টাবের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১৯৯ টাকা। অনুদানের এই ট্যাং সেলেক্সট্রা কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম