ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. আলতাফ হুসাইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৯:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের (বিনিয়োগ) দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মো. আলতাফ হুসাইন। ব্যাংকে যোগদানের আগে ব্র্যাক, মাইডাস, এসইডিএফ ও গ্রামীণ ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এফবিসিসিআই, বিবিটিএ, বিআইবিএম, এফএডি, এসইডিএফ, আইসিসিবি, আইএফসি, ডিসিসিআই, সিআরআইএসএলসহ দেশ-বিদেশের স্বনামধন্য সংস্থা আয়োজিত বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকিং এবং অর্থনীতির ওপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর করেন।

তিনি পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

/আরকে/ 
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম