তামিম ইকবালের হাত থেকে গাড়ি পেলেন অনুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ২৩:১১আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০১:৫২

গলির পাশে ছোট একটা ফাঁকা জায়গা। সেখানে রাখা সাদা একটা সেডান গাড়ি। গাড়ির পাশে দাড়িয়ে আছেন তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে জড়িয়ে ধরে আছেন মাঝ বয়সী এক ভদ্রলোক। সঙ্গে পরিবারের অনেকে। সবার চোখেই আনন্দ অশ্রু।

এই তরুণ জিতে নিয়েছেন নগদ-এর উপহার। ই-কমার্স ওয়েবসাইট থেকে কিছু গৃহস্থালী জিনিস কিনে গাড়িটি উপহার পেলেন অনুপ এলভিন অধিকারী। অনুপ বলেছেন, তামিমকে দেখা ও গাড়ি পাওয়া তার জীবনের সেরা প্রাপ্তি।

পবিত্র ঈদকে সামনে রেখে নগদ এর ক্যাম্পেইন অনুযায়ী মাত্র ৫০০ টাকার কেনাকাটা করেই লাখ, কোটি টাকার উপহার জেতার সুযোগ পাচ্ছেন নগদ ব্যবহারকারীরা। এই ক্যাম্পেইনে রয়েছে কোটি টাকার বিএমডব্লিউ গাড়িও। বিজয়ীদের বাড়ি বাড়ি গিয়ে এসব পুরস্কার হাতে তুলে দিচ্ছেন সেলিব্রিটিরা। তারই অংশ হিসেবে নিজের জেতা সেডান গাড়ি বুঝে পেলেন অনুপ।

বিষ্ময়ের ঘোর লাগা কণ্ঠে অনুপ বলছিলেন, ‘আমার জন্য তামিম ইকবালকে দেখাটাই জীবনের সেরা প্রাপ্তি। উনি তো সারা বিশ্বের তারকা। ওনাকে কাছ থেকে দেখাও কঠিন। সেখানে উনি নিজে আমার বাসায় এসে হাজির হয়েছেন।’

তামিমের এই উপস্থিতিই অনুপকে ঘোর লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সব মিলিয়ে এই দিনটাকে নিজের জীবনের সেরা দিন বলে মনে হচ্ছে অনুপের কাছে। তার জীবনের সব না পাওয়া ম্লান হয়ে গেছে এই একটা দিনের কাছে, ‘আমার অনেক না পাওয়া ছিল। কিন্তু এই দিনের পর থেকে আমি মনে করি, ঈশ্বর আমাকে দু হাত ভরে দিয়েছেন।’

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম