বার্জারে রূপালী চৌধুরীর মেয়াদ বাড়লো

প্রেস বিজ্ঞপ্তি
৩১ মে ২০২৩, ২১:০৫আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:৫০

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। পরিচালনা পর্ষদের সদস্যদের সাধারণ সভার সুপারিশ সাপেক্ষে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও মো. মহসিন হাবিব চৌধুরীকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯০ সালে প্ল্যানিং ম্যানেজার হিসেবে বিপিবিএল-এ যোগ দেন রূপালী চৌধুরী। প্রতিষ্ঠানটিতে তিনি মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ও সিস্টেমসহ বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অংশীজনদের নিয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি বিপিবিএল-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রূপালী চৌধুরী ২০০৮ সাল থেকে কৃতিত্বের সাথে বিপিবিএল’র সাফল্যে এবং সামগ্রিকভাবে শিল্প খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। সম্প্রতি তিনি টাইম ম্যাগাজিনেও স্থান করে নিয়েছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদানের কারণে রূপালী চৌধুরীকে সরকার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। মো. মহসিন হাবিব চৌধুরী

নতুন সিওও হিসেবে নিয়োগ পাওয়া মো. মহসিন হাবিব চৌধুরী আট বছর ধরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৫ সালে বিপিবিএল-এ যোগ দেন। সিনিয়র জেনারেল ম্যানেজার থাকাকালীন তিনি প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেন। নতুন পদে মো. মহসিন হাবিব চৌধুরীর নিয়োগ তার দক্ষতা, কার্যক্রম পরিচালনায় সক্ষমতা, প্রবৃদ্ধি এবং নেতৃস্থানীয় ভূমিকা রাখার সক্ষমতার প্রতি প্রতিষ্ঠানের আস্থাকেই প্রতিফলিত করে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে, নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মো. মহসিন হাবিব চৌধুরী কোম্পানির প্রবৃদ্ধি এবং লাভের পথে নেতৃত্ব দিবেন।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম