হকি ফেডারেশনের সহসভাপতি হচ্ছেন এম এ রাজ্জাক খান রাজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২৩, ০১:১৯আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:১৯

হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সহসভাপতি, ভলিবল ফেডারেশনের সহসভাপতি পদে আছেন। একইসঙ্গে বিভিন্ন ক্রীড়া ও সামজিক সংগঠনের উন্নয়নে কাজ করে চলেছেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে রবিবার (১১ জুন) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২৮টি পদের জন্য জমা পড়েছে ২৮টি মনোনয়নপত্রই। আগামী ১৯ জুন হকি ফেডারেশনের নির্বাচনের দিন ধার্য ছিল। ফেডারেশনের ২৮ জনের কমিটিতে জেলা এবং বিভাগীয় সংগঠক পরিষদকে দেওয়া হয়েছে ১০ পদ। সুতরাং হকি ফেডারেশনের নির্বাচনে আর ভোটের প্রয়োজন নেই।

হকি ফেডারেশন নিয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমি দেশের হকির সেবা করার লক্ষ্যে আগামী চার বছর ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। খেলাধুলা ভালোবাসি বলে দেশের বিভিন্ন ক্রীড়ায় নিজেকে সরাসরি জড়িয়ে রেখেছি আমি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম