ঢাকায় ভারতের শীর্ষস্থানীয় চিকিৎসা পর্যটন সংস্থা জিনেক হেলথকেয়ারের সার্ভিস অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব রামপুরায় ঢাকা অফিসের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের জ্যাসলক হাসপাতাল, মুম্বাই, এপোলো, জাইডুস, ককিলাবেন ধিরুভাই আম্বানি, জেন, সাইফি, গ্লোবাল হাসপাতালসহ শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সেবা নেওয়ার রোগীদের ফ্রি অ্যারাইভল, অন অ্যারাইভল এবং পোস্ট অ্যারাইভল সংক্রান্ত পরিপূর্ণ সার্ভিস দিয়ে থাকি।’
উদ্বোধন অনুষ্ঠানে জিনেক হেলথ কেয়ারের ম্যানেজিং পার্টনার জনাব সঞ্জীব জুরানি বলেন, ‘আমাদের ঢাকা অফিসে একটি দুর্দান্ত দল রয়েছে; যা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা সেবা নিতে যাওয়া রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পারবে।’
তিনি উল্লেখ করেন, হাসপাতালের সঙ্গে যোগযোগ, ডাক্তারের সিরিয়াল নেওয়া, মেডিক্যাল ভিসা, সাশ্রয়ী মূল্যের বাসস্থান এবং পরিবহন, রোগীর পক্ষে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা, হাসপাতাল থেকে ডিসচার্জ এবং বিল সংক্রান্ত সহযোগিতা করাসহ যাবতীয় কাজের সার্ভিস দেবে জিনেক হেলথকেয়ার।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনেক হেলথকেয়ারের ম্যানেজিং পার্টনার কেতন শাহ। ডিরেক্টর জ্যাসলক হাসপাতাল মুম্বাই ও জিনেক হেলথকেয়ার মেডিকেল অ্যাডভাইজার জিআই এবং হেপাটোবিলিয়ারি সার্জন ডা. নিলেশ হারশাদ। জিনেক হেলথকেয়ারের ম্যানেজিং পার্টনার সঞ্জীব জুরানি এবং জিনেক হেলথকেয়ার ঢাকা অফিসের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. মইনুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. মাহবুব জামান প্রমুখ।
জিনেক হেলথকেয়ার ঢাকা অফিসের ঠিকানা: ৩৫৩ (২য় তলা), পূর্ব রামপুরা ডি আই টি সড়ক (রাজধানী আইডিয়াল কলেজের বিপরীতে), ঢাকা-১২১৯ মোবাইল: ০১৭২১২৪৯৬০৫, ০১৩২৬৭০৪১৯২ ওয়েব সাইট: zinekhealthcare.com









