ফিনটেক অ্যাওয়ার্ডে ৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতলো বিকাশ

প্রেস রিলিজ
২৮ আগস্ট ২০২৩, ১২:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৫৭

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এর মধ্যে পাঁচটিতে বিজয়ী এবং দুইটিতে ‘অনারেবল মেনশন’ পেয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এসব পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

বাংলাদেশ ফিনটেক ফোরাম আয়োজিত এই প্রতিযোগিতায় এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ‘বিকাশ জেনারেশন’। আর্থিক অন্তর্ভুক্তি ক্যাটাগরি এবং বিনিয়োগ ক্যাটাগরিতে বিকাশের ‘এক অ্যাপে পাঁচ সেভিংস’ সেরা পুরস্কার জিতেছে। ডিজিটাল লেনডিং ক্যাটাগরিতে বিকাশের ‘ডিজিটাল ন্যানো লোন’, রেমিট্যান্স সেবা ক্যাটাগরিতে ‘বিকাশ-পেওনিয়ার’ বর্ষসেরা পুরস্কার পায়। এছাড়া প্রযুক্তি ক্যাটাগরিতে ‘বিকাশ লয়্যালিটি’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘বিকাশ সাইনার্জি’ পেয়েছে ‘অনারেবল মেনশন’।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

/আরকে/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম