বাংলাদেশ ইউভিয়া সোসাইটির নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ আগস্ট ২০২৩, ০২:২৬আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৩:৩২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইউভিয়া সোসাইটি (বি ইউ এস) এর সম্পূর্ণ নির্বাহী কমিটি। কমিটির সভাপতি পদে অধ্যাপক হযরত আলী এবং মহাসচিব পদে ডা. জাহেদুর রহমান নির্বাচিত হয়েছেন। ২৭ আগস্ট নির্বাচিতরা দায়িত্ব গ্রহন করেছেন।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি দু’বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শওকত আরা শাকুর, ডা. তারিক রেজা আলী, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পিন্টু, সহকারী মহাসচিব পদে ডা: মো: মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ডা: সোনিয়া আহসান, সাংগঠনিক সম্পাদক ডা: মেহজাবিন হক, দপ্তর সম্পাদক পদে ডা: মাফরুহা আফরিন, বৈজ্ঞানিক সচিব পদে ডা: মাহযিবা রহমান চৌধুরী, প্রকাশনা ও প্রচারণা সম্পাদক পদে ডা: রোখসান্দা রেহনুমা।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক শওকত কবির, অধ্যাপক কাজী মো: ইকবাল হোসেন, ডা: নিয়াজ আব্দুর রহমান, অধ্যাপক এ এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুঝহাত চৌধুরী, অধ্যাপক পূরবী রানী দেবনাথ, অধ্যাপক দীপক কুমার নাগ, অধ্যাপক পঙ্কজ কুমার রায়, ডা: শরমিন সোহেলী এবং ডা: শাহ্‌- নূর হাসান। 

কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো: শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মানুষের চোখের তিনটি স্তরের মধ্যে দ্বিতীয় স্তরকে চিকিৎসাবিদ্যার পরিভাষায় বলা হয় ইউভিয়া। এই ইউভিয়া স্তরের প্রদাহ হলে তাকে বলা হয় ইউভিয়াটিস। এই ইউভিয়ার রোগের চিকিৎসা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই বাংলাদেশ ইউভিয়া সোসাইটির সৃষ্টি।

 

/এসপি/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম