সিআইইউতে অনুষ্ঠিত হলো সেকেন্ড অ্যাডমিশন টেস্ট

প্রেস বিজ্ঞপ্তি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অটাম-২০২৩ সেমিস্টারের সেকেন্ড অ্যাডমিশন টেস্ট। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা।

ঘড়িতে সকাল ১০টা বাজতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ২২ আগস্ট সিআইইউতে অনুষ্ঠিত হয় অটাম-২০২৩ সেমিস্টারের প্রথম ভর্তি পরীক্ষা। ওই পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি মূলত তাদের জন্যই মঙ্গলবার  সেকেন্ড অ্যাডমিশন টেস্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সন্তানরা যখন ব্যস্ত পরীক্ষার হলে, তখন ওয়েটিং রুমে অপেক্ষায় ছিলেন তাদের অভিভাবকরা। সকাল সাড়ে ১১টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্তভাবে উত্তীর্ণরা অংশ নেন সাক্ষাৎকারে। এর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানান সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, ভর্তি পরীক্ষা মানেই নিজের সঙ্গে নিজের লড়াই। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। 

পরীক্ষা শুরুর পর হলরুমগুলো ঘুরে দেখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. শাহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।

তৃষা বড়ুয়া নামে একজন শিক্ষার্থী বলেন, সিআইইউ ক্যাম্পাসের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। আশা করছি এখানে শিক্ষাজীবনের বড় পাঠটা শেষ করে যেতে পারবো। একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন সাদিয়া লাবিবা, স্বপ্না দাশসহ আরও অনেকে।

বর্তমানে সিআইইউতে এমবিএ, বিবিএ, এমএ, বিএ ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, ট্রিপল ই, ইটিই, এলএল.এম এবং এলএল.বি প্রোগ্রাম চালু রয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম