বিশ্বকাপ জিতলে সব ক্রিকেটারকে বিএমডব্লিউ দেবে নগদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ২১:৩৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২১:৩৮

পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছিল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি এবার ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এই উপহার দেওয়া হবে।

নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে সেটি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন। এমন বিশেষ অর্জনকে উদযাপন করতে তখন সব দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ উপহার দেবো আমরা।’

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলের সকল ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ।

সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে এখন এই কনটেন্ট নিয়েই চলছে বিস্তর আলোচনা।

কনটেন্টটির মাধ্যমে স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর এক পর্যায়ে সাবিক-তামিম তাদের সুখের স্মৃতি তুলে ধরেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে বাংলাদেশকে গৌরবান্বিত করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার জন্য।

এই ভিডিওটির জন্য সাকিব ও তামিমকে এক করার পেছনের কথা বলতে গিয়ে নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সঙ্গে থাকতে চান তিনি সবসময়। আর এই চাওয়া থেকেই তিনি ঘোষণা দেন, ‘বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জেতে, স্কোয়াডের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেবে নগদ। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।’

/ইউএস/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম