ষষ্ঠবারের মতো আসছে দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১৯:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯:৫৪

ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ টানা ষষ্ঠবারের মতো নিয়ে আসছে ১১.১১ ক্যাম্পেইন। আগামী ১১ নভেম্বর শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ২২ নভেম্বর পর্যন্ত। রবিবার (২২ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে দারাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিনে নাও সবই’ স্লোগানে সঞ্চয় ও উৎসবের আমেজ নিয়ে দারাজ এবারের ১১.১১ ক্যাম্পেইনের প্রস্তুতি প্রায় শেষ করেছে। প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে দারাজ নিয়ে এসেছে চমৎকার সব অফার। এর মধ্যে থাকছে ২০ লাখ ডিল, সর্বমোট ৫০ কোটি টাকা মূল্যের বিশাল ডিসকাউন্ট, ফ্রি শিপিং, ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ ভাউচারসহ আরও অনেক ডিলস ও ছাড়। এ বছর ১১.১১ এর ফোকাস ক্যাটাগরির মধ্যে থাকছে গৃহস্থালিতে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্য, সাজসজ্জার পণ্য, ঘর সাজানোর উপকরণ, দৈনিক ও মাসিক প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য, মা ও শিশু আইটেমস এবং প্রসাধনী সামগ্রী।

এ বিষয়ে দারাজের চিফ মাকেটিং অফিসার তালাত রহিম বলেন, ‘দারাজের ১১.১১ ক্যাম্পেইন গ্রাহকদের জন্য শুধু সঞ্চয়ের সুযোগ তৈরি করে না, একটি উৎসবের আমেজও তৈরি করে। প্রতি বছরের মতো আমাদের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে আরও একটি সফল ১১.১১ উপহার দিতে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করছে।’

প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, ‘দারাজের ১১.১১ ক্যাম্পেইন বিক্রেতা ও ক্রেতাদের প্রত্যাশা পূরণের একটি উল্লেখযোগ্য মাধ্যম। এ বছর আরও বেশি ডিল, ভাউচার ও অফার নিয়ে ক্রেতাদের কেনাকাটার নতুন অভিজ্ঞতা দিতে আমরা প্রস্তুত।’

/আরকে/
সম্পর্কিত
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজে ৬.৬ বিগ ঈদ সেল শুরু
ফ্রি ডেলিভারি ও সঞ্চয়ের সুবিধা নিয়ে শুরু হলো ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু