উন্নত সেবা দিতে ইসলামী ব্যাংকের নতুন ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১৩:১২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৩:১২

উন্নত গ্রাহকসেবা নিশ্চিতের লক্ষ্যে ‘স্মার্ট ব্যাংকিং টুয়ার্ডস ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক। সোমবার (৩০ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘ইসলামী ব্যাংক বিগত ৪০ বছর ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, তার প্রতিটি একশন প্লানের সঙ্গে ইসলামী ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। ইসলামী ব্যাংক সবসময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নতুনত্ব ও উদ্ভাবনমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও ভূমিকা রাখবে ইসলামী ব্যাংক।’

ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস।

অনুষ্ঠানে আরও ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা। এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম