এআইইউবিতে অনুষ্ঠিত এপিকিউএন একাডেমিক কনফারেন্স

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ০৪:০২আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:০২

তিন দিনব্যাপী এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হয়েছে। যা শুরু হয় শুক্রবার (৩ নভেম্বর)।

রবিবার (৫ নভেম্বর) এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ বছর ধরে এপিকিউএন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এপিকিউএন কনফারেন্স ২০২৩ প্রথমবারের মতো বাংলাদেশে এআইইউবিতে অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে ১৫টি দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নিয়েছেন।

এই কনফারেন্সে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রেসিডেন্ট স্টিফেন লউইক, সিএইচইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জান ফ্রিস, আইএনকিউএএএইচইয়ের বোর্ড অব ডিরেক্টর প্রফেসর ড. ওলগুন সিসেক। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. হাসিনা খান এবং এআইইউবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। এ ছাড়া এপিকিউএনর বোর্ড সদস্যরা বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষিকা তিন দিনের এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম