বিকাশে ভিসা বা মাস্টারকার্ড সেভ করে অ্যাড মানি করলেই বোনাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ১৭:৪০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৪০

ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড বা ভিসার নতুন ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে প্রথমবার ২ হাজার ৫০০ টাকা অ্যাড মানি করলেই ২০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলতে অফারটি নিয়ে এসেছে বিকাশ। এটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে ঘরে বসে দিন-রাত ২৪ ঘণ্টা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন গ্রাহকরা। এরপর ক্যাশ আউট থেকে শুরু করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেওয়া, বাস-ট্রেন-বিমানেরর টিকিট কাটা, বিভিন্ন ধরনের সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্সসহ অসংখ্য সেবা নেওয়া যাচ্ছে খুব সহজে।

বিকাশ অ্যাকাউন্টে ডেবিট কার্ড সেভ করে অ্যাডমানি করার তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। যে সব গ্রাহক আগে কখনও ভিসা বা মাস্টারকার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে অ্যাড মানি করেননি, শুধু তাদের জন্য অফারটি প্রযোজ্য। অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক একবারই বোনাস নিতে পারবেন।

/আরকে/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম