জেসিআই ঢাকা সেন্ট্রালের নতুন কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ০১:৩২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪:১০

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের অন্তর্গত জেসিআই বাংলাদেশের স্থানীয় সংগঠন (লোকাল চ্যাপ্টার) জেসিআই ঢাকা সেন্ট্রাল চলতি বছরের শেষ সাধারণ সদস্য মিটিং ও জেনারেল অ্যাসেম্বলি সম্পন্ন করেছে।

গত ৩ নভেম্বর রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ানে অনুষ্ঠিত আয়োজনে ২০২৪ সালের জন্য স্থানীয় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির বর্তমান লোকাল প্রেসিডেন্ট রায়হান আকবর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল মেম্বারস মিটিংয়ে সংগঠনের লোকাল প্রেসিডেন্ট রায়হান আকবর টুটুল এই বছরের বাস্তবায়িত প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ট্রেজারি রিপোর্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিতে ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই ন্যাশনাল বোর্ড ডিরেক্টর হাবিবুর রহমান জুয়েল। জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল কামরুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সায়ীদ মোসায়েব আলম, ন্যাশনাল ট্রেজারার ও জেসিআই সেন্ট্রালের সাবেক লোকাল প্রেসিডেন্ট এরফান হক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফিসহ অন্য জেসিআই বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফিসিয়ালদের উপস্থিতিতে ২০২৪ সালের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সব সদস্যের সম্মতিক্রমে খসরু আহমেদ ২০২৪ সালের জন্য জেসিআই ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নতুন নির্বাহী কমিটি বর্তমান লোকাল প্রেসিডেন্ট রায়হান আকবর টুটুলের নেতৃত্বে শপথ নেন।

২০২৪ কমিটিতে সিহাব বিন সাইদ লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মো. আশরাফ উদ্দিন শিকদার ও সোহান মাহমুদ লোকাল ভাইস প্রেসিডেন্ট, শারমিনা ইসলাম ও গোলাম মোস্তফা রকি লোকাল ডিরেক্টর, মানসুরা ইয়াসমিন ময়না লোকাল ট্রেজারার এবং শেখ রাশেদুল বারী ইকবাল লোকাল সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত ঘোষিত হন।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে সংগঠনটির সদর দফতর অবস্থিত। 

বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৪ হাজার সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।

/এনএআর/ইউএস/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন