সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
২২ নভেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

নানা আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ছিল ব্যাংকটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মো. সাঈদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম এবং সদ্যবিদায়ী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটাসহ দেশব্যাপী ১৭৯টি শাখা, ২১৩টি উপশাখা, ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২১১টি এটিএম বুথ ও ৪১টি কালেকশন বুথে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান ব্যাংকের ২৮ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম