কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮

দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ২৪ ও ২৫ জানুয়ারি কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ আয়োজন করে। এ বছর সম্মেলনের থিম ছিল ‘অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস টুগেদার’।

সম্মেলনে উপস্থিত ছিলেন-কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব অ্যাকাউন্টস কাজী রুহুল আমিন, হেড অব সাপ্লাই চেইন তানভীর আহমেদ, হেড অব ফ্যাক্টরি নিরেন্দু চক্রবর্তী, হেড অব এইচআর ইব্বান রশিদ ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তারা।

অনুষ্ঠানে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিগত বছরগুলোতে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাদের প্রশংসা করেন। তিনি আশা করেন, এই সম্মেলনে তারা যে জিনিসগুলো শিখেছেন তা ২০২৪ সালের লক্ষ্য অর্জনে ব্যাপকভাবে সাহায্য করবে।

দুই দিনের ইভেন্টে টিম-বিল্ডিং কার্যক্রম, গত বছরের পর্যালোচনা এবং ২০২৪ সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

/আরআইজে/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম