সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের সেবা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রা শুরু করেছে সুন্দরবন কুরিয়ারের ইন্টারন্যাশনাল ডিভিশন।
রাজধানীর বনানীতে সুন্দরবন কুরিয়ার শাখার দ্বিতীয় তলায় গত সোমবার (৫ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয় ‘সুন্দরবন ইন্টারন্যাশনাল’ ডিভিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, ভাইস-চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহমেদ রনি, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এ বরকত বাবুসহ অন্যান্য পরিচালক ও ইন্টারন্যাশনাল ডিভিশনের কর্মকর্তারা।
১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে গ্রাহক সেবায় কুরিয়ার ও পার্সেল সেবা দিয়ে যাচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস।









