গ্রাহকের পছন্দের রং ও ডিজাইনে ফ্রিজ দেবে ওয়ালটন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০

গ্রাহকের পছন্দ অনুযায়ী রং ও ডিজাইনে ফ্রিজ তৈরি করে দেওয়ার লক্ষ্যে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রোজেক্ট চালু করলো দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। দেশে ওয়ালটনই প্রথম গ্রাহকদের কাস্টমাইজড ফ্রিজের এই সুবিধা দিচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা নিজের পছন্দ মতো রং ও ডিজাইন দিয়ে ঘরে বসেই ওয়ালটন ফ্রিজ অর্ডার করতে পারবেন। গ্রাহকের দেওয়া কাঙ্ক্ষিত ডিজাইনের ফ্রিজ অল্প সময়ের মধ্যে তৈরি করে তাদের ঘরে পৌঁছে দেবে ওয়ালটন। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও নজরুল ইসলাম সরকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এফসিএ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) সেন্টারের প্রধান তাপস কুমার মজুমদার, ফ্রিজ আরএন্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস, প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন প্লাজার ম্যানেজার ও পরিবেশকরা ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, ড্রিমার্স ক্যানভাস প্রোজেক্টের মাধ্যমে ওয়ালটন বরাবরের মতোই বাংলাদেশের গ্রাহকদের জন্যে নতুন কিছু নিয়ে এসেছে। এই প্রজেক্টের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকদের কাছে রেফ্রিজারেটরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে ওয়ালটন। ওয়ালটনের ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রজেক্ট দেশের ফ্রিজ বাজারে এক ব্যতিক্রমী উদ্যোগ। যা দেশের ফ্রিজের বাজারে ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদী। 

ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ বলেন, অনেক স্বপ্নবাজ গ্রাহক আছেন যারা ভাবেন- ফ্রিজের ডিজাইনটি যদি তাদের নিজের পছন্দমত হতো, সেইসব স্বপ্নবাজ গ্রাহকদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই ‘ড্রিমার্স ক্যানভাস’ প্রোজেক্টের এই উদ্যোগ। বাংলাদেশে ওয়ালটনই প্রথম গ্রাহকদের জন্য কাস্টমাইজড ফ্রিজের সুবিধা নিয়ে এলো। 

তিনি জানান, ওয়ালটন ফ্রিজের ড্রিমার্স ক্যানভাস প্রোজেক্টের মাধ্যমে গ্রাহকরা তাদের ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিল রেখে পছন্দ মতো রং ও ডিজাইন দিয়ে ওয়ালটন থেকে ফ্রিজ তৈরি করে নিতে পারবে। এমনকি বিয়ে, জম্মদিন বা যেকোনও অনুষ্ঠানে গ্রাহকরা তাদের মনের মতো ডিজাইনে তৈরি ফ্রিজ উপহার দিতে পারবেন। 

/ইউএস/
সম্পর্কিত
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
ঈদ উপলক্ষে ওয়ালটন পণ্যে আকর্ষণীয় অফার
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই জন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম