ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৩:০৮আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:০৮

ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন কুমিল্লার দেবিদ্বারের ভ্যানচালক হুমায়ুন সরকার। গত ১৬ মার্চ উপজেলার নিউমার্কেট এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘চৌধুরী ইলেকট্রনিক্সে’ এক অনুষ্ঠানে হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৯ তারিখে ‘চৌধুরী ইলেকট্রনিক্স’ থেকে ৪৫ হাজার ২০০ টাকায় একটি ফ্রিজ কেনেন হুমায়ুন। পরে তার নাম, মোবাইল ফোন নম্বর এবং ফ্রিজের মডেল নম্বর রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণের মধ্যে তার নম্বরে ওয়ালটনের একটি ম্যাসেজ যায়। ওই মেসেজ থেকে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি জানতে পারেন তিনি।

এ বিষয়ে হুমায়ুন সরকার বলেন, ‘ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা কখনও ভাবিনি। এই টাকায় আমার জীবন পরিবর্তন হবে। ওয়ালটন প্রমাণ করলো, তারা ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে।’

অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনার আহ্বান জানিয়ে আমিন খান বলেন, ‘আমরা দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশে থাকবে। বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বিদেশে চলে যায়। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে তৈরি নিজস্ব পণ্য কেনার কোনও বিকল্প নেই।’

রোজার ঈদকে সামনে রেখে ১ মার্চ থেকে ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ শুরু করেছে ওয়ালটন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন।

/আরকে/
সম্পর্কিত
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
ঈদ উপলক্ষে ওয়ালটন পণ্যে আকর্ষণীয় অফার
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই জন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম