সোনার দোকানের কর্মী দেবাশিষের দল জিতলো নগদের জমি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৭

মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের ঘোষণা দেওয়া দেশের ইতিহাসে সর্ববৃহৎ ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন নড়াইলের সোনার দোকানের কর্মী দেবাশিষ ভৌমিক ও তার দল। এই দলে আরও ছিলেন পিন্টু ভৌমিক ও সোমা ভৌমিক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রকল্পে এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নড়াইল থেকে নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলায়মানের সঙ্গে হেলিকপ্টারে এসে জমি গ্রহণ করেন দেবাশিষের দল। ক্যাম্পেইনজুড়ে এরকম আরও কয়েকটি জমি উপহার পাবেন ভাগ্যবান বিজয়ীরা।

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে এসেছে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সঙ্গে জমির ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছে গ্রাহক। এছাড়াও উপহার তালিকায় রাখা হয়েছে এসইউভি, মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

ক্যাম্পেইনের প্রথম জমি জিতেছিলেন পোশাক শ্রমিক রাসেল আহমেদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। দ্বিতীয় ধাপে জিতলেন দেবাশিষ ভৌমিক ও তার দল। দেবাশিষ ও পিন্টু পেশায় স্বর্ণের দোকানের শ্রমিক। আর সোমা ভৌমিক গৃহিণী। দলনেতা দেবাশিষ নগদ ওয়ালেট ব্যবহার করে মাত্র ১০০ টাকা মোবাইল রিচার্জ করে দল গঠনের যোগ্য হন। এরপর তিনি পিন্টু ও তার স্ত্রী সোমাকে নিয়ে দল গঠন করেন। তিন জনই ক্যাম্পেইনজুড়ে নিয়মিত লেনদেন করেন।

ঢাকা থেকে বিশেষ ভাড়া করা হেলিকপ্টারে নড়াইল থেকে পূর্বাচলে আনা হয় জমি বিজয়ী তিন জনকে। এরপর প্রবাসী পল্লীতে নির্ধারিত প্লটে তাদের নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে জমি পাওয়ার খবরে আনন্দ অশ্রুতে সিক্ত হন তিন বিজয়ী।

দেবাশিষ বলেন, ‘আমি ভিডিওতে দেখেছিলাম, নগদে লেনদেন ও দল গঠন করে জমি জেতা সম্ভব। ততোটা বিশ্বাস করিনি। তবে যেহেতু আমি নগদ গ্রাহক, তাই শখের বসেই দল করেছি। এখন মনে হচ্ছে, স্রষ্টা নগদের মাধ্যমে আমাদের স্বপ্নপূরণ করেছেন।’

জমি পাওয়ার খবরে সোমা ভৌমিক বলেন, ‘আমরা জীবনে কখনও হেলিকপ্টারে উঠিনি। আজ সেটাকেই পুরস্কার মনে হচ্ছিল। এরপর রিয়াদ ভাইয়ের মতো তারকাকে দেখলাম। আর শেষে জমি পেলাম। মনে হচ্ছে, স্বপ্ন দেখছি।’

জমি হস্তান্তরের পর মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি নগদের হয়ে গত বছর একজন মধ্যবিত্ত মানুষের হাতে গাড়ি তুলে দিয়েছিলাম, তার জীবন বদলে গেছে। এবার এই পরিবারটার হাতে জমি দিতে পারলাম। তাদেরও জীবন বদলে গেলো। আমার মনে হয়, ব্যাট হাতে ম্যাচ জেতানোর চেয়ে অনেক বড় আনন্দ মানুষের জীবন বদলের সাক্ষী হতে পারা। নগদকে ধন্যবাদ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১ হাজার টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সে ক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিন জনের একটি দল গঠন করতে হবে।

/আরকে/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম