সিআইইউতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স চালু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৬

পৃথিবীতে এগিয়ে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। প্রসারিত হচ্ছে বিশ্বমানের কলকারখানা আর বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশেও সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

তবে কোম্পানি কিংবা প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন পণ্য নিয়ে মানুষের দুয়ারে হাজির হলেও এখনও অভাব রয়ে গেছে দক্ষ মানবসম্পদের। তাই তরুণদের সেই দক্ষ মানবসম্পদে পরিণত করতে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) চালু হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্স।

সোমবার (১৫ এপ্রিল) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সিআইইউ বিজনেস স্কুল, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) যৌথভাবে এই কোর্সটি চালু করেছে। এই উপলক্ষে সম্প্রতি নগরের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হলো প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে সিআইইউতে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোর্সটি চালু রাখার বিষয়ে সব ধরনের সহযোগিতার কথা জানান ইউএসএআইডির চিফ অব পার্টি জুলি লিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক ড. নুরুল আবসার, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ প্রমুখ।

/এনএআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের