নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৪, ১৮:০২আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:০২

তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোন ১ নম্বর কোয়ালিটি সম্পন্ন রিয়েলমি সি৬৫ নিয়ে বাজারে হাজির হয়েছে। এই ফোনের রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডির ৪৮ মাস মেয়াদি ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮ ওয়াট চার্জিং সিস্টেম। এ ছাড়া ফোনটি বুকিং দিলে থাকছে বিভিন্ন ধরনের মেগা অফার।

বুধবার (৮ মে) রিয়েলমির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি সি৬৫ একটি নতুন মাইলফলক সৃষ্টিকারী একমাত্র ডিভাইস। কেননা এই স্মার্টফোনের রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান চার বছরের স্মুথ সার্টিফিকেশন, যা ফোনটির পারফরম্যান্স কোয়ালিটির সত্যতা নিশ্চিত করে। এই ফোনে রয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেটের মতো নানা প্রযুক্তিগত সুরক্ষা, যা চোখের চাপ কমায়।

এতে আরও রয়েছে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স এবং উদ্ভাবনী কার্যক্ষমতাসম্পন্ন রেইনওয়াটার স্মার্ট টাচ ও ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইন, যা ফোনটির দীর্ঘস্থায়িত্বের পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্সকে আরও বাড়িয়ে তোলে।

এই কৃতিত্ব ডিভাইসটির অসাধারণ কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে তুলে ধরে, যাতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে এর শক্তিশালী প্রসেসর এবং এআই বুস্ট মোড। রিয়েলমি সি৬৫ বাজারে আনার সময় এর এআই বুস্ট ফিচারটি ডিভাইস-প্রেমীদের সামনে হাজির করতে পেরে রিয়েলমি গর্বিত। ফোন ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন ও সত্যিকারের সক্রিয় ইউজার এক্সপেরিয়েন্স দিতে এই ফিচারটি পারফরম্যান্স বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ পাওয়ার এফিশিয়েন্সিও দেয়।

রিয়েলমি সি৬৫ ডিভাইসে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতার একটি ম্যারাথন ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে, ডিভাইস ব্যবহারকারীরা বাধাহীনভাবে ফোন ব্যবহারের পাশাপাশি পাবেন দ্রুত ফোন চার্জ করার সুবিধা, যা সব মিলিয়ে তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭.৬৪ এমএম আলট্রা স্লিম বডি, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন। তারার আলোর (স্টারলাইট) ঝলকানিতে অনুপ্রাণিত হয়ে, এই ফোনে যুক্ত করা হয়েছে একটি উন্নত ৩০০এনএম ৭-লেয়ার কোটিং প্রক্রিয়া, যা একটি অনন্য দ্বিস্তরযুক্ত তারার আলোর (স্টারলাইট) প্রভাব তৈরি করে। পাশাপাশি ডিজাইনটিকে আরও অসাধারণ করে তোলে। এতে থাকা ভ্যাকুয়াম-প্লেটেড হাই-গ্লস প্রক্রিয়া, যা আপনার সামনে আপনার অনন্য পছন্দকে উপস্থাপন করে। স্মার্টফোনটি স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক—দুটি রঙে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া রিয়েলমি সি৬৫-এর অনন্য পরফরম্যান্স প্রদর্শনের আরেকটি বিশেষ ক্ষেত্র হলো এর মেমরির সক্ষমতা। ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি + ৮ জিবি সমৃদ্ধ অসাধারণ র‌্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এই স্টোরেজ স্পেসে ফোন ব্যবহারকারীরা কোনও চিন্তা ছাড়াই তাদের ফটো, ভিডিও ও অ্যাপ সংরক্ষণ করতে পারেন, যা ব্যবহারকারীদের একটি মসৃণ বা স্মুথ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।

এসব উন্নত ফিচারের মাধ্যমে, ব্যবহারকারীরা একটি ধারাবাহিকভাবে মসৃণ ও নিরবচ্ছিন্ন অপারেটিং অভিজ্ঞতা প্রত্যাশা করতে পারে, যা স্মার্টফোনের সামগ্রিক কর্মক্ষমতাকে অভূতপূর্ব লেভেলে নিয়ে যায়।

রিয়েলমি সি৬৫ এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় ১৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়। এ ছাড়া আজ ৮ মে দুপুর ২টা থেকে তিন ঘণ্টার জন্য অনলাইন প্ল্যাটফর্ম পিকাবুতে মাত্র ১৮ হাজার ৮৯৯ টাকার ফ্ল্যাশ সেলে পাচ্ছেন রিয়েলমি সি৬৫ স্মার্টফোনটি। একই সঙ্গে এতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড অফিসিয়াল ওয়ারেন্টি।

ফ্ল্যাশ সেলের পর আজ অর্থাৎ ৮ মে থেকে ১২ মে পর্যন্ত ডিভাইসটি প্রি-বুকিং দিলে রয়েছে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ১ লাখ টাকার একটি মেগা অফার এবং বিনা মূল্যে একটি রিয়েলমি সি৬৫ জেতার সুযোগ, সঙ্গে রয়েছে একটি ছয় মাসের স্ক্রিন প্রটেকশন ওয়ারেন্টি (এটি শুধু ১৩ মে-তে পাওয়া যাবে)।
 
রিয়েলমি গ্রাহকদের জন্য আরও রয়েছে জিপি (২৬ জিবি ৪জি) এবং বাংলালিংক (১৫জিবি ৪জি) থেকে ফ্রি ইন্টারনেট ডাটা পাওয়ার সুযোগ। এ ছাড়া আকর্ষণীয় প্রি-বুক অফারের পাশাপাশি রিয়েলমির গ্রাহকদের কাছে থাকা এর রিসিপ্টের ওপর অনলাইন লটারির আয়োজন করা হবে। এই অনলাইন লটারি পোর্টাল সিস্টেমের মাধ্যমে রিয়েলমি-প্রেমীদের দেওয়া হবে নানা ধরনের পুরস্কার।

প্রি-বুকিং নিশ্চিত করতে, ফোন ব্যবহারকারীরা https://realmebd.com/c65prebook/ এই সাইটটিতে ভিজিট করতে পারেন।

আরও তথ্যের জন্য, রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ –এ ঘুরে আসার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এনএআর/
সম্পর্কিত
মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়? বদলে ফেলুন কিছু অভ্যাস
পুরোনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু