ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’তে শিক্ষার্থীদের উদ্যোগে কৃষি পণ্য প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৭:০২আপডেট : ১৩ মে ২০২৪, ১৭:০২

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র ‘এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’। ১২ এবং ১৩ মে দুই দিনব্যাপী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে কৃষিভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন এবং উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সাথে পরিচিত করানো হয়। এই মেলা কৃষি খাতের তরুণ উদ্যোক্তা, সরবরাহকারী, দোকানদার এবং এ খাতের সাথে জড়িতদের তাদের পণ্য, পরিষেবা এবং উদ্ভাবন প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবারের প্রদর্শনীতে সর্বমোট ২২টি স্টলে নানা দেশীয় প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’তে শিক্ষার্থীদের উদ্যোগে কৃষি পণ্য প্রদর্শনী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই ‘এগ্রো বিজ এক্সপো’র শুভ উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, উপ-উপাচার্য, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ এবং ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী এবং মো. হেলাল উদ্দিন অতিথি হিসেবে তার সাথে ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। এরপর সকল শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হয়। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকরা মনে করেন।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম