এনএসইউ উপাচার্যের এসিইউ ভাইস-চ্যান্সেলরস সামিটে অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মে ২০২৪, ০৩:০০আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৪

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (ACU) এর ভাইস-চ্যান্সেলর সামিট ২০২৪-এ অংশগ্রহণ করেছেন। বুধবার (১৫ মে) যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এই সামিটে সারা বিশ্বের শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হন।

সম্মেলনে প্রফেসর আতিকুল ইসলাম উদ্ভাবনী শিক্ষাবিদ্যা, গবেষণা সহযোগিতা এবং উচ্চ শিক্ষার অধিকার ও সমতার চ্যালেঞ্জ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোকপাত করেন।

শিক্ষামন্ত্রী, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর এবং জাতিসংঘের প্রতিনিধিসহ উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী অতিথিদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি তার আন্তর্জাতিক পদচিহ্ন প্রসারিত করে চলেছে এবং বৈশ্বিক জ্ঞান প্রচার ও প্রসারে অবদান রাখছে। এসিইউ ভাইস-চ্যান্সেলর সামিটে প্রফেসর আতিকুল ইসলামের অংশগ্রহণ তারই একটি নিদর্শন মাত্র।

/আরআইজে/
সম্পর্কিত
মঙ্গলপ্রদীপ জ্বেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর না চাপানোর আহ্বান
সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনে রূপান্তরের চেষ্টা করছে: শিক্ষা উপদেষ্টা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম