ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুন ২০২৪, ১১:৫৯আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:০৩

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ রবিবার (৩০ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে দুই বিভাগে ১৪টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (২৯ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয় সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা), অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নেবে। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ফিরোজ স্মৃতি সংসদ ও জিদান স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার, তোতা স্পোর্টিং ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নারী বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেবি স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, পরান মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুল জেলা ক্রীড়া সংস্থা।

পুরুষ বিভাগের প্রতি গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। নারী বিভাগের দুই গ্রুপ থেকেও মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। আর দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ফুটভলির শুরু থেকেই আমরা ওয়ালটন পরিবার ছিলাম। নতুন খেলা হলেও অল্প সময়ে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে বেশ ভালো করছে ফুটভলি। আশা করছি নতুন এই খেলাটি তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে সাফল্য এনে দেবে।

এ ছাড়া আরও বক্তব্য দেন সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয় সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

উল্লেখ্য, ফুটভলি অনেকটা ভলিবলের মতো খেলা। কোর্টও ভলিবলের মতো। যেটা খেলা হয় পা, বুক ও মাথা দিয়ে। দলে মোট চারজন খেলোয়াড় থাকে। তাদের মধ্যে দুজন খেলার সুযোগ পান। মোট তিন টাচের মধ্যে বল অপর কোর্টে পাঠাতে হয়। মোট তিন থেকে পাঁচ সেটে খেলা হয়। প্রতি সেটে ১৮ পয়েন্ট থাকে। কোনও দল তিন সেটের মধ্যে পরপর দুই সেটে জয়ী হলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

/এনএআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
ঈদ উপলক্ষে ওয়ালটন পণ্যে আকর্ষণীয় অফার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম