বিকাশে সহজেই দেওয়া যাবে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স

/ইউএস/
০১ জুলাই ২০২৪, ০৫:৫৯আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৫৯

এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-এর মাধ্যমে ঘরে বসেই তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন খুব সহজেই। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান করে ট্যাক্স প্রদানের পরিবেশ-বান্ধব রশিদ দেখা ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এসব এলাকার সেবাগ্রহীতারা।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন কয়েকটি ক্লিকে বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দেওয়া যাবে নিমিষেই। প্রথমে, বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে সিটিজেন ইউনিক আইডি দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর, ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলে ট্যাক্স পরিশোধ কনফার্মেশন পাবেন গ্রাহক। 

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবাসহ অন্যান্য নাগরিক সেবা দেয়ার লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে এসব এলাকার নাগরিকরা দ্রুত এবং ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবে। ফলে, গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি ও সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম