অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ২১:৩৬ আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১:৩৯

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ১৬ উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ক্লান্তিকালে শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা আমাদের বিশেষভাবে অভিভূত করেছে। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় সব শহীদ শিক্ষার্থী ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা লাভ ও নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরে আসার প্রার্থনা করি।’

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পরিবার উচ্চশিক্ষার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং নবগঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতার হাত প্রসারিত করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সাফল্য কামনা করি।’

/এনএআর/
সম্পর্কিত
চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
সর্বশেষ খবর
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি