মীনা বাজার এখন ইব্রাহিমপুরে

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৫ আগস্ট ২০২৪, ১৯:২০ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৯:২০

রাজধানীর ইব্রাহিমপুরে ৪৪তম আউটলেট চালু করেছে সুপার শপ ব্র্যান্ড মীনা বাজার। রবিবার (২৫ আগস্ট) ইব্রাহিমপুর বাজার রোডে ৩ হাজার ৩০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে এই আউটলেটের যাত্রা শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

মীনা বাজারের এই আউটলেটটি উদ্বোধন করেন মীনা বাজারের চিফ অপারেটিং অফিসার (সিওও) শামীম আহমেদ জায়গীরদার এবং এক্সপ্যানশন, প্রজেক্ট ও করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসানসহ অন্যান্য প্রধান কর্মকর্তা।                       

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক পরিসেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করাই মীনা বাজারের লক্ষ্য। মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরজুড়ে বর্তমানে ৪৪টি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। ইব্রাহিমপুর আউটলেটটিও এর ব্যতিক্রম হবে না। একই ছাদের নিচে গ্রোসারি পণ্য ছাড়াও গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসসহ নানা রকমের পণ্য পাওয়া যাবে এই আউটলেটে। থাকছে একটি কিনলে আরেকটি ফ্রীসহ আকর্ষণীয় সব অফার্স।              

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মীনা বাজারের নতুন এই আউটলেটটি গ্রাহকদের সঙ্গে নিরবচ্ছিন সম্পর্ক অব্যাহত রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। এছাড়া মীনা বাজারের হটলাইন নম্বর 01933117755 এ অর্ডার করে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন স্থানীয়রা। মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারবেন। গ্রাহকরা তাদের প্রশ্ন ও প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।    

/আরকে/  
সম্পর্কিত
চন্দ্রিমা হাউজিংয়ে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মিরপুর ৬০ ফিট রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মীনা বাজার এখন মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন