মীনা বাজার এখন কুষ্টিয়ায়     

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৪:০০আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪:০০

কুষ্টিয়ায় নতুন আউটলেট চালু করেছে দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। সোমাবর (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার আর এ খান রোডের থানা পাড়ায় ২ হাজার ৫০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে এ আউটলেটটি যাত্রা শুরু করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক পরিসেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করাই মীনা বাজারের লক্ষ্য। মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরজুড়ে বর্তমানে ৪৬টি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। কুষ্টিয়া আউটলেটটিও এর ব্যতিক্রম হবে না। মীনা বাজারের কুষ্টিয়া আউটলেটে সেরা মূল্যে ডিলসহ দৈনন্দিন গ্রোসারি পণ্য উপভোগ করতে পারবেন গ্রাহকরা।  

মীনা বাজারের নতুন এই আউটলেটটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারসেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। স্থানীয়রা মীনা বাজারের হটলাইন নম্বর 01933117755-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারেন। এছাড়া meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন গ্রাহকরা। গ্রাহকরা তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধাও পেয়ে থাকেন।  

নতুন আউটলেটটি উদ্বোধন করেন মীনাবাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার এবং আউটলেটটির ইনভেস্টর ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম রেজাউল আলম। উদ্ভোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– মীনা বাজারের এক্সপ্যানশন, প্রজেক্ট ও করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসানসহ অন্যান্য প্রধান কর্মকর্তারা।          

/আরকে/    
সম্পর্কিত
চন্দ্রিমা হাউজিংয়ে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মিরপুর ৬০ ফিট রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মীনা বাজার এখন মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে
সর্বশেষ খবর
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও