চীনের ক্যান্টন ফেয়ারে চতুর্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৭

বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যমেলা হিসেবে পরিচিত ‘চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার’; যা ক্যান্টন ফেয়ার নামে সারা বিশ্বে সুপরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ট্রেড শোতে চতুর্থ বারের মতো অংশ নিচ্ছে দেশের অন্যতম বড় ব্র্যান্ড ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে ওয়ালটন।

ওয়ালটন জানিয়েছে, চীনের গুয়াংজুতে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেগা ইভেন্ট। মোট তিনটি ধাপে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। অক্টোবরের মেলার প্রথম ধাপ ১৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৯ তারিখ পর্যন্ত। যেখানে বিশ্বের নামকরা প্রযুক্তি জায়ান্টরা ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিকেলস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শন করবে। ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে বিশ্বের অন্যতম এই বৃহৎ মেলায় চতুর্থ বার অংশ নিচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। 

ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলছে, ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপের ৫ দিনব্যাপী মেলায় প্রদর্শিত হবে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি ও মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি। মেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই ফিচারযুক্ত নানান পণ্য প্রদর্শন করবে ওয়ালটন।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রধান প্রধান পণ্যমেলায় নিয়মিত অংশ নিচ্ছে। ক্যান্টন ফেয়ার হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ট্রেড প্ল্যাটফর্ম। প্রায় প্রতিটি দেশ থেকেই ছোট-বড় মিলিয়ে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা আসেন এখানে। চলতি বছরসহ মোট চারবার বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই পণ্যমেলায় ওয়ালটন অংশ নিচ্ছে। প্রতিবারই উচ্চমানের সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিয়ে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে ওয়ালটন। তার প্রত্যাশা, পূর্বের মতো এবারও ক্যান্টন ফেয়ারে শতভাগ সাফল্য অর্জন করবে ওয়ালটন।

/ইউএস/
সম্পর্কিত
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
ঈদ উপলক্ষে ওয়ালটন পণ্যে আকর্ষণীয় অফার
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই জন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম