সুজুকি বাংলাদেশ উন্মোচন করলো নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ২১:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২১:১০

সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনেক প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইন দিয়ে এক বিপ্লব এনেছে। লঞ্চিং ইভেন্টটি ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুজুকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ এবং সুজুকি বাংলাদেশের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মধ্যে রয়েছেন- গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর (র‍্যাংকন) রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর (র‍্যাংকন হোল্ডিংস লিমিটেড) ফারহানা করিম, ডিরেক্টর (আরএমবিএল) শওন হাকিম, ডিরেক্টর, র‌্যানকন মটর বাইকস্ লিমিটেড। ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ কে এম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।

সুজুকি জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকি’র নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চ্যাসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকির মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর মূল্য ৩,৯৯,৯৫০ টাকা, সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর মূল্য ৪,৪৯,৯৫০ টাকা এবং জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের মূল্য ৪,৬৪,৯৫০ টাকা।

সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ এখন বাংলাদেশে সুজুকি’র সব অনুমোদিত ডিলারশিপ পয়েন্টে পাওয়া যাচ্ছে। রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

পারফরম্যান্স, নিরাপত্তা ও স্টাইলের আদর্শ কম্বিনেশন এই সিরিজের বৈচিত্র্যময় রং ও মডেলগুলো ঘুরে দেখতে মোটরসাইকেল-প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে সুজুকি বাংলাদেশ।

/আরআইজে/
সম্পর্কিত
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক