দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছিল ফুলকপি, কিনে নিলো ‘স্বপ্ন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

এবছর শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকেরা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে ক্ষোভে ফুঁসছেন জেলার চাষিরা। অনেকেই জমিতেই ফুলকপি কেটে ফেলে দিচ্ছেন। সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমে প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাদের প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে কৃষকদের কাছ থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন। 

স্বপ্ন বলছে, সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এই ফুলকপি ঢাকা ও কুমিল্লার আউটগুলোতে বিক্রি হবে। 

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি ফুলকপি সবজি চাষি রকিব আলীর বরাত দিয়ে জানানো হয়, একবিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ না দেখে উল্টো জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল। চিন্তা ছিল অনেক, সেখানে তাকে আশার মুখ দেখিয়েছে সুপারশপ স্বপ্ন।

তিনি বলেছেন, ‘আমাদের থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন তারা। সেখান থেকে আমার কিছু টাকা আয় হয়েছে। স্বপ্নকে অনেক ধন্যবাদ।’

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। স্বপ্নকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে মেহেরপুরের কৃষকদের এই হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর স্বপ্ন'র টিম মেহেরপুরের সেই কৃষকের সাথে যোগাযোগ করেন এবং ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।  স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য আজ (শুক্রবার) থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে মেহেরপুরের সেই কৃষক ভাইয়ের জমির ফুলকপি। 

তিনি আরও জানান, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের