সবার জন্য প্রযুক্তি নিশ্চিতে ডিজিটাল বৈষম্য বন্ধের আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১৯:০১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:০১

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটির গুরুত্বপূর্ণ অধিবেশনে বৈশ্বিক ডিজিটাল বৈষম্য বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের গবেষক, শিক্ষাবিদ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষক প্রফেসর ড. হাকিকুর রহমান। 

শুক্রবার (১৮ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আন্তর্জাতিক অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য তুলে ধরেন। বুধবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় ড. রহমান ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গ্রামীণ সংযোগ, নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণ, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তি ব্যবহারের সুযোগ প্রসারের উপর জোর দেন। তিনি বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘সবার জন্য প্রযুক্তি নিশ্চিত না করা গেলে ডিজিটাল বৈষম্য বাড়বে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে না।’

এই অধিবেশনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ড. হাকিকুর রহমানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও নেতৃত্বকে তুলে ধরেছে। আগামী দিনের প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের পথে বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের