ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজন করা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান। এতে দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান প্রিয় ক্যাম্পাসের আবহ। বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানসহ প্রথম ব্যাচ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন এক আবেগঘন পরিবেশে।

প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে অনলাইনে বক্তৃতা রাখেন কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। অন্যদের মধ্যে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম বক্তৃতা রাখেন।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, কোষাধক্ষ কামরুজ্জামান আকন্দ কাইয়ুমসহ অন্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা শেষে কেক কেটে ও লোগো উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা, গান ও হাসি-আনন্দে মেতে ওঠেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন—এই অ্যাসোসিয়েশন শুধু প্রাক্তনদের মিলনমেলার পরিসরই নয়, বরং আগামী দিনে শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
চুয়েটে ১৪তম দিনেও শাটডাউন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ খবর
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ